নভেম্বর ও ডিসেম্বরের লম্বা ছুটি নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সাল শেষ হতে আর মাত্র দুই মাস বাকি। আজ, নভেম্বরের প্রথম দিন। সরকারি চাকরিজীবীদের জন্য এই শেষ দুই মাসে ছুটির ক্যালেন্ডার কেমন? জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, নভেম্বর মাস সম্পূর্ণ ছুটিহীন হলেও, ডিসেম্বরে মিলছে টানা তিন দিনের লম্বা অবকাশের সুযোগ।
নভেম্বর: দীর্ঘ বিরতির কোনো সুযোগ নেই
চলতি নভেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য একটিও সাধারণ বা নির্বাহী ছুটি নেই। ফলে এ মাসে সাপ্তাহিক ছুটির বাইরে দীর্ঘ বিরতির কোনো সুযোগ পাচ্ছেন না তাঁরা।
ডিসেম্বর: টানা তিন দিনের সুযোগ
ডিসেম্বর মাসে দুটি সাধারণ ছুটি রয়েছে। তবে বড়দিনের ছুটিটি সপ্তাহান্তে পড়ায় তৈরি হয়েছে টানা তিন দিনের লম্বা বিরতি।
| ১৬ ডিসেম্বর | মঙ্গলবার | বিজয় দিবস |
| ২৫ ডিসেম্বর | বৃহস্পতিবার | যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন |
টানা তিন দিনের ছুটি:
বড়দিন (২৫ ডিসেম্বর) পড়েছে বৃহস্পতিবার। এর সঙ্গে স্বভাবতই যুক্ত হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্রবার (২৬ ডিসেম্বর) ও শনিবার (২৭ ডিসেম্বর)। ফলে সরকারি চাকরিজীবীরা কোনো অতিরিক্ত ছুটি না নিয়েই টানা তিন দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।
কেউ চাইলে বড়দিনের আগে বা পরে মাত্র একদিন নৈমিত্তিক ছুটি নিলে টানা চার দিনের বিশ্রামের সুযোগও তৈরি হবে।
নভেম্বর ছুটিহীন হওয়ায় অনেকেই ডিসেম্বরের এই টানা বিরতিকে বছরের শেষ ভ্রমণ, পরিবারিক অনুষ্ঠান বা ব্যক্তিগত আয়োজনের জন্য সেরা সময় হিসেবে দেখছেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
