| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

এক ভরি স্বর্ণের দাম কমে ১ লাখ ৩১ হাজার টাকায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৯ ২১:৫০:২৭
এক ভরি স্বর্ণের দাম কমে ১ লাখ ৩১ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বড় অঙ্কে কমেছে স্বর্ণের দাম। এক লাফে প্রতি ভরিতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম কমেছে ১০ হাজার ৪৭৪ টাকা। নতুন দরে এখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন দরে এখন—

২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা,

১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা,

আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই—

২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা,

২১ ক্যারেট রুপা ৪ হাজার ৪৭ টাকা,

১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৪৭৬ টাকা,

আর সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকা প্রতি ভরি দরে বিক্রি হচ্ছে।

স্বর্ণের দাম বড় অঙ্কে কমলেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...