| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

ঘূর্ণিঝড় মন্থার কতটা প্রভাব পড়বে বাংলাদেশে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৮ ২০:৩০:৫৭
ঘূর্ণিঝড় মন্থার কতটা প্রভাব পড়বে বাংলাদেশে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মন্থা' নিয়ে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি সরাসরি উপকূলে আঘাত হানার আশঙ্কা নেই। তবে এর পরোক্ষ প্রভাবে দেশব্যাপী বৃষ্টিপাত হবে এবং সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে এবং মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কাকিনাড়া ও কলিঙ্গপত্তনামের মধ্যবর্তী স্থান দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার প্রভাবে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ কারণে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উড়িশা রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশে প্রভাব:

ঝড়টি ভারতের উপকূলে আঘাত হানলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ফলে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিসহ আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সতর্কতা:

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে এবং গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...