| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

আবারও টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবিরা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৪ ২০:০৯:০৩
আবারও টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবিরা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর (২০২৫) ইতোমধ্যে বেশ কয়েকটি দীর্ঘ ছুটি উপভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা। সর্বশেষ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটিয়েছেন তারা। সেই ছুটির রেশ কাটতে না কাটতেই বছরের শেষ মাসে আরও একটি লম্বা ছুটির সুযোগ তৈরি হয়েছে।

২০২৫ সাল শেষ হতে আর দুই মাসের কিছু বেশি সময় বাকি। এই সময়ে সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, অক্টোবর মাসের বাকি দিন এবং নভেম্বর মাসে কোনো সাধারণ ছুটি নেই। তবে, বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে দুটি সাধারণ ছুটি। এর মধ্যে একটি ছুটি বিশেষ পরিস্থিতিতে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে টানা তিন দিনের অবকাশ এনে দিচ্ছে।

কবে আসছে সেই তিন দিনের ছুটি

২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বরে যে দুটি সাধারণ ছুটি রয়েছে:

১. ১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবস (মঙ্গলবার)।

২. ২৫ ডিসেম্বর: যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন (বৃহস্পতিবার)।

এই দুটি ছুটির মধ্যে, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বড়দিনের ছুটি হওয়ায় চাকরিজীবীরা অতিরিক্ত সুবিধা পাচ্ছেন। বড়দিনের এই ছুটির সঙ্গে পরবর্তী দুই দিন, অর্থাৎ শুক্রবার (সাপ্তাহিক ছুটি) এবং শনিবার (সাপ্তাহিক ছুটি) যুক্ত হয়ে মোট টানা তিন দিনের একটি লম্বা ছুটি মিলছে।

উল্লেখ্য, চলতি বছর সরকারি চাকরিজীবীরা সবচেয়ে দীর্ঘ ছুটি উপভোগ করেছেন দুই ঈদে—ঈদুল ফিতরে টানা ৯ দিন এবং ঈদুল আজহায় টানা ১০ দিন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...