সে কারনে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের চলমান আন্দোলনের মধ্যেই শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি এড়াতে শনিবারের ছুটি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বার্ষিক পরীক্ষা পর্যন্ত প্রতি শনিবার নিয়মিত ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।
মঙ্গলবার সচিবালয় থেকে আন্দোলনস্থল কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে এই ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, “আমরা চাই কোমলমতি শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়। আমাদের কষ্ট হলেও শনিবার ক্লাস নিয়ে সেই ক্ষতি পূরণ করব।”
দেলোয়ার হোসেন আরও জানান, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবি এখনও মীমাংসা হয়নি, তবে বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত আছে। আন্দোলন চলাকালীন সব রাজনৈতিক দলের সহযোগিতা পাওয়া শিক্ষকরা এটিকে একটি বড় অর্জন হিসেবে দেখছেন।
আশা/
