বাংলাদেশে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দেওয়ায় দেশে তেলের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শুক্রবার ৬ মার্চ এক বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, এখন থেকে ফিলিং স্টেশনগুলো চাইলেই গ্রাহকের চাহিদা অনুযায়ী আনলিমিটেড তেল বিক্রি করতে পারবে না। প্রতিটি যানবাহনের জন্য দৈনিক তেলের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
যানবাহন অনুযায়ী তেলের নতুন সীমা:
১. মোটরসাইকেল: দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন।
২. ব্যক্তিগত গাড়ি (কার): দৈনিক সর্বোচ্চ ১০ লিটার।
৩. জিপ (এসইউভি) ও মাইক্রোবাস: দিনে ২০ থেকে ২৫ লিটার।
৪. লোকাল বাস ও পিকআপ: দৈনিক ৭০ থেকে ৮০ লিটার ডিজেল।
৫. দূরপাল্লার বাস ও ট্রাক: দৈনিক সর্বোচ্চ ২০০ থেকে ২২০ লিটার।
মজুত রোধে কঠোর ব্যবস্থা
বিপিসি জানিয়েছে, দেশের মোট চাহিদার ৯৫ শতাংশ তেল আমদানি করতে হয়। বৈশ্বিক সংকটে আমদানি কিছুটা বিলম্বিত হওয়ায় বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। অনেক গ্রাহক ও ডিলার প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন, যা ঠেকাতে এই কঠোরতা আনা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, তেল কেনার সময় অবশ্যই রসিদ গ্রহণ করতে হবে এবং পরের বার তেল নিতে আসলে আগের রসিদ দেখাতে হবে।
ডিলারদের জন্য নতুন নিয়ম
এখন থেকে ফিলিং স্টেশনের ডিলাররা তাদের বর্তমান মজুত এবং বিক্রির সঠিক তথ্য প্রদান সাপেক্ষে ডিপো থেকে তেল সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত বরাদ্দের অতিরিক্ত তেল কোনো ডিলারকে দেওয়া হবে না। এছাড়া খোলা বাজারে বা ড্রামে করে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিপিসি আশা করছে, এই রেশনিং ব্যবস্থার ফলে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত রোধ করা সম্ভব হবে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
- আজকের স্বর্ণের বাজারদর: ৪ সেপ্টেম্বর ২০২৬
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটে কত
- কুয়েতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
- জন্মাষ্টমীর সরকারি ছুটি পাবেন না যারা
- হঠাৎ সৌদি আরবে রেড অ্যালার্ট
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- তেলের পর এবার চিনির বাজারেও অস্থিরতা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬
- সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, জন্মের পরই পরিচয়
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে ফের দুঃসংবাদ
