| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো কার্যকর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২১ ১৮:২৯:৩২
জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো কার্যকর

নিজস্ব প্রতিবেদক: অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই জাতীয় পে কমিশন গঠন করেছে, যারা আগামী ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকেই নতুন পে-স্কেল কার্যকর হতে পারে।

সূত্র জানায়, নতুন কাঠামোয় শুধু মূল বেতন নয়—চিকিৎসা, শিক্ষা ও পদোন্নতি সংক্রান্ত ভাতাতেও বড় পরিবর্তন আসছে। পাশাপাশি কিছু পুরোনো ভাতা ও অতিরিক্ত সুবিধা বাতিলের প্রস্তাবও রয়েছে। প্রস্তাবিত কাঠামোয় ‘সাকুল্য বেতন’ নামে একটি নতুন ধারণা আনা হচ্ছে, যেখানে সব ধরনের আর্থিক ও অনার্থিক সুবিধা মূল বেতনের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।

বিশ্বের অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে এই ব্যবস্থা ইতিমধ্যেই চালু রয়েছে। এর মাধ্যমে বেতন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজ করার লক্ষ্য নিয়েছে সরকার।

এছাড়া সরকারি কর্মকর্তারা সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য যে সম্মানি পেতেন, সেটি বাতিলের প্রস্তাবও পে কমিশনে জমা হয়েছে। এসব খাতে প্রতিবছর প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হয় বলে জানা গেছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, “পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অর্থ রাখা হবে। গেজেট প্রকাশের পরই নতুন কাঠামো কার্যকর করা সম্ভব হবে।”

নতুন প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা। বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি এই প্রস্তাব কমিশনের কাছে জমা দিয়েছে। আজই কমিশন ও সমিতি নেতাদের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...