চলছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, লাইভ দেখুন এখানে
আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার হোয়াইটওয়াশড হওয়ার ধকল কাটিয়ে উঠার খুব একটা সময় পায়নি বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর আশায় নতুন অভিযানে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর শের-ই-বাংলায় দুপুর দেড়টায় শুরু হয় খেলা। এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত বাংলাদেশ ৫ ওভারে ২ উইকেট ২০ রান করেছে।
সরাসরি দেখুন এখানে-
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আয়শা/
