হাসপাতালে খালেদা জিয়া: জরুরি শারীরিক পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক: শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে কিছু জরুরি পরীক্ষা করানোর জন্য তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।
বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহাগ/
