| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিয়ে করছেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ১১ ১৫:১০:১৬
বিয়ে করছেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সম্প্রতি বাগদান সেরেছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে তার বিয়ের আংটি পরানো হয়।

শনিবার (১১ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই শুভ সংবাদটি নিশ্চিত করেন। তিনি জানান, ইশরাক হোসেন বিয়ে করছেন ব্যারিস্টার নুসরাত খানকে। নুসরাত হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য এবং টাঙ্গাইল জেলা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

ইশরাক হোসেনের মা ইসমত হোসেন জানান, সম্পূর্ণ পারিবারিকভাবেই হঠাৎ করে এই আংটি বদলের আয়োজন করা হয়েছে। তিনি সবার কাছে নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তার শিক্ষাজীবন শুরু হয় ঢাকার স্কলাস্টিকা স্কুলে, যেখান থেকে তিনি ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে ২০১১ সালে তিনি কিছুকাল যুক্তরাজ্যে বিভিন্ন মোটরগাড়ি সংস্থায় কাজ করে পেশাগত অভিজ্ঞতা লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইশরাক হোসেন প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে, যিনি একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রখ্যাত রাজনীতিক এবং ঢাকার মেয়র ছিলেন। পিতার রাজনৈতিক আদর্শকে ধারণ করেই ইশরাক সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন।

সোহাগ/

ট্যাগ: ইশরাক

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...