এবার প্রকাশ্যে এলেন ফেরদৌস
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তবে সংসদ সদস্য হিসেবে তার মেয়াদ এক বছরও পূর্ণ হয়নি। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর অনেক মন্ত্রী ও এমপি দেশ ছেড়ে পালিয়ে যান, এবং ফেরদৌসও এই তালিকায় ছিলেন।
প্রায় এক বছর পর ফেরদৌসকে জনসম্মুখে দেখা গেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার সঙ্গে ছিলেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের চিত্রনায়িকা মৌসুমী। ভিডিওতে ফেরদৌস জানান, এই প্রথমবার তারা তিনজন একসঙ্গে নিউইয়র্কে এসেছেন। তিনি বলেন, এই দুজন 'মহান নায়িকার' সঙ্গে তার অনেক কাজ করা হয়েছে।
আরও পড়ুন- মারা গেলেন কাজল আগরওয়াল: সত্য মিথ্যা যা জানা গেল
ভিডিওতে মৌসুমী বলেন, "অনেকবার চেষ্টা করেছি তিনজন একসঙ্গে আসার জন্য, কখনোই হয়নি।" দীর্ঘদিন পর এই তিন তারকাকে একসঙ্গে দেখে তাদের ভক্তরা বেশ উচ্ছ্বসিত।
সিদ্দিকা/
