| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

মারা গেলেন কাজল আগরওয়াল: সত্য মিথ্যা যা জানা গেল

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৪:৫৪:০৫
মারা গেলেন কাজল আগরওয়াল: সত্য মিথ্যা যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়ালকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর গুজব ছড়িয়ে পড়েছে। কিছু সংবাদমাধ্যম ও ভিডিওতে দাবি করা হয়েছে যে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এই খবর ছড়িয়ে পড়লে তার ভক্ত ও অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করতে থাকেন।

কাজল আগরওয়ালের স্পষ্ট বার্তা

এই গুজবে বিব্রত হয়ে অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) তিনি নিশ্চিত করেছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।

নিজের পোস্টে কাজল লিখেছেন, "আমাকে নিয়ে একটা গুজব খবর রটেছে যে আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ হাস্যকর। কারণ এটা সম্পূর্ণ মিথ্যা। আপনাদের সকলকে আশ্বস্ত করে বলছি, আমি পুরোপুরি সুস্থ আছি, নিরাপদে রয়েছি। সকলের কাছে অনুরোধ, এ ধরনের ভুয়ো খবর বিশ্বাস করবেন না। চলুন, আমরা একটু ইতিবাচক চিন্তাভাবনা রাখি এবং সত্যকে ঘিরে থাকি।"

কাজের জগতে কাজল

২০০৪ সালে 'কিয়ুন' সিনেমার মাধ্যমে শোবিজ জগতে কাজলের অভিষেক ঘটে। এরপর তেলুগু ব্লকবাস্টার 'মাগধীরা' ছবিতে অভিনয় করে তিনি তারকাখ্যাতি পান। তাকে সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত 'সত্যভামা' সিনেমায় দেখা গেছে, যা পরিচালনা করেছেন সুমন চিক্কালা।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারে (MLS) নিজেদের ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ দুর্দান্ত এক জয় তুলে ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...