| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ব্লাড মুন: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৫ ১২:২৭:৫৪
ব্লাড মুন: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে

নিজস্ব প্রতিবেদক: এই মাসেই মহাজাগতিক এক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। আগামী ৭ সেপ্টেম্বর হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা 'ব্লাড মুন' নামেও পরিচিত। যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে বাংলাদেশ থেকেও এই বিরল দৃশ্য দেখা যাবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

কখন দেখা যাবে এই চন্দ্রগ্রহণ

চন্দ্রগ্রহণটি মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়টাই সবচেয়ে আকর্ষণীয়, যখন চাঁদ 'ব্লাড মুন'-এ পরিণত হবে।

* গ্রহণ শুরু: বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিট থেকে গ্রহণ শুরু হবে। তবে খালি চোখে এই পরিবর্তন সহজে বোঝা যাবে না।

* আংশিক গ্রহণ: রাত ৯টা ২৭ মিনিট থেকে চাঁদের একটি অংশ ধীরে ধীরে কালো হতে দেখা যাবে।

* পূর্ণগ্রাস গ্রহণ: রাত ১০টা ৩০ মিনিটে পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের ওপর পড়বে। এই সময় চাঁদ সম্পূর্ণ অদৃশ্য না হয়ে লালচে বা তামাটে রঙ ধারণ করবে।

কোথা থেকে দেখা যাবে

চন্দ্রগ্রহণটি ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত পূর্ণাঙ্গভাবে দেখা যাবে। এই অঞ্চলের কিছুটা পূর্ব ও পশ্চিম থেকেও আংশিক গ্রহণ দেখা সম্ভব। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ থেকে এটি দেখা যাবে না।

এটি আকাশপ্রেমী ও সাধারণ মানুষ—সবার জন্য এক দারুণ সুযোগ। শুধু সৌন্দর্য উপভোগই নয়, চাঁদের লাল রঙের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা পর্যবেক্ষণ করারও এক বিরল সুযোগ মিলবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...