| ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

মালয়েশিয়ায় আটক ৩৭৭ বাংলাদেশি

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৩ ১০:২৮:৪৯
মালয়েশিয়ায় আটক ৩৭৭ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে ইমিগ্রেশন বিভাগ এক রাতে ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এদের মধ্যে ৩৭৭ জনই বাংলাদেশি বলে জানা গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বুকিত বিনতাং এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানের বিস্তারিত

মালয়েশিয়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল যে, এলাকাটি বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। আটককৃতদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি ছাড়াও ২৩৫ জন মিয়ানমারের, ৫৮ জন ভারতের, ৭২ জন নেপালের, ১৯ জন ইন্দোনেশিয়ার এবং ৯ জন অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই অভিযানে মোট ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। তারা মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করেন। বাসরি ওথমান জানান, অভিযান চলাকালীন অনেক প্রবাসী দোকানে বা ছাদে লুকিয়ে থাকার চেষ্টা করলেও ধরা পড়েন। এই অভিযানে একটি অবৈধ জুয়ার কেন্দ্রও শনাক্ত করা হয়েছে, যেখান থেকে আটজন বিদেশিকে জুয়ারত অবস্থায় আটক করা হয়।

আরও পড়ুন- বাংলাদেশীদের জন্য ভিসার প্রক্রিয়া সহজ করছে ভারত

আরও পড়ুন- ​৫ দিনে যুক্তরাজ্যের ভিসা, নতুন সুবিধা পেলেন বাংলাদেশিরা

আটককৃতদের সবাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং পরে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন অনুযায়ী তদন্ত চলছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে যে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়োগকর্তারা যেন অনুমোদিত বিদেশি কর্মী কোটা মেনে চলেন, তা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন করা হবে।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন

আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন

খেলাধুলা ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...