| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মরার ৪০ দিন পর্যন্ত রুহ বাড়িতে আসে

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০১ ২২:২৫:১৯
মরার ৪০ দিন পর্যন্ত রুহ বাড়িতে আসে

নিজস্ব প্রতিবেদক: 'জন্ম নিলে মৃত্যু অবশ্যম্ভাবী'—এটি একটি চিরন্তন সত্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, "প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।" (সুরা আলে ইমরান: ১৮৫)। তবে, অনেকেই বিশ্বাস করেন যে মৃত্যুর পর মানুষের রুহ ৪০ দিন পর্যন্ত বাড়িতে ঘোরাঘুরি করে, এবং এরপর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় এসে দোয়া চায়। যদি দোয়া না পায়, তবে নাকি বদদোয়া করে চলে যায়।

ইসলামে এই ধারণার কোনো ভিত্তি আছে কি?

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ এই ধরনের বিশ্বাসকে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইসলামে এমন কোনো ধারণা নেই যে মৃত্যুর পর মৃত ব্যক্তির রুহ পৃথিবীতে ফিরে আসে।

তার মতে, মৃত্যুর পর মানুষ সম্পূর্ণভাবে নিজের পরিণতি নিয়ে ব্যস্ত থাকে। যে ব্যক্তি জান্নাতি হয়, সে জান্নাতের নেয়ামত ভোগ করে, আর যে জাহান্নামী হয়, সে জাহান্নামের শাস্তি ভোগ করে। এই অবস্থায় তাদের রুহ পৃথিবীতে ফিরে এসে দোয়া চাওয়া বা বদদোয়া করার কোনো সুযোগ নেই।

কেন এই ধরনের কুসংস্কার থেকে বিরত থাকা উচিত?

ইসলামী শরিয়তে মৃতদের রুহ পৃথিবীতে ফিরে আসার কোনো প্রমাণ নেই। শায়খ আহমাদুল্লাহ জোর দিয়ে বলেন, এসব কুসংস্কারচ্ছন্ন কথা বিশ্বাস করলে ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই ধরনের ভিত্তিহীন ধারণা থেকে নিজেদেরকে এবং সমাজকে রক্ষা করা জরুরি।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...