আল-আকসা মসজিদের নিচে ইসরায়েলের গোপন সুড়ঙ্গ
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, ইসরায়েল পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের নিচে গোপনে সুরঙ্গ খুঁড়ছে। এর ফলে মসজিদটির ভিত্তি এবং ঐতিহাসিক কাঠামো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ফিলিস্তিনি প্রশাসন বলছে, ইসরায়েল আন্তর্জাতিক তদারকি এড়িয়ে এই কাজ করছে, যার মূল উদ্দেশ্য হলো ইসলামিক প্রত্নতত্ত্ব ধ্বংস করে আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলা এবং পুরো জেরুজালেম শহরকে ইহুদিদের জন্য উপযোগী করে তোলা।
অভিযোগ ও সতর্কতা
রোববার (৩১ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, একটি ফাঁস হওয়া ভিডিওতে ইসরায়েলি বাহিনীর অবৈধ খনন কাজ দেখা গেছে। তাদের দাবি, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে উমাইয়া যুগের ইসলামিক প্রত্ননিদর্শনগুলো ধ্বংস করছে, যা মুসলমানদের এই স্থানের মালিকানার প্রমাণ। ইসরায়েল এই নিদর্শনগুলো ধ্বংস করে নিজেদের কথিত 'টেম্পল মাউন্ট'-এর আখ্যানকে শক্তিশালী করতে চাইছে।
জেরুজালেম গভর্নরেট এই গোপন খননকাজ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সতর্ক করে বলেছে, এতে শুধু মসজিদের কাঠামোই ঝুঁকিতে পড়ছে না, বরং পূর্ব জেরুজালেমে ইসরায়েল নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান
এই পরিস্থিতিতে জেরুজালেম গভর্নরেট আন্তর্জাতিক মহল, জাতিসংঘ এবং ইউনেস্কোর কাছে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তারা চায়, এই অবৈধ খননকাজ বন্ধ করা হোক এবং ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা হোক।
যদিও ফিলিস্তিনিরা নির্দিষ্ট কোনো খননস্থলের কথা বলেনি, তবে তারা অভিযোগ করছে যে এই খননকাজ পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। আন্তর্জাতিক আইন অনুযায়ী, আল-আকসার তত্ত্বাবধানের দায়িত্ব জর্ডান-পরিচালিত জেরুজালেম এন্ডাওমেন্ট কাউন্সিলের ওপর ন্যস্ত। আল-আকসা মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান, যা ইহুদিদের কাছে 'টেম্পল মাউন্ট' নামে পরিচিত। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেওয়ার পর ইসরায়েল ১৯৮০ সালে শহরটিকে নিজেদের ভূখণ্ডে সংযুক্ত করে নেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই স্বীকৃতি দেয়নি।
আরও পড়ুন- ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা করল মার্কিন আদালত
আরও পড়ুন- ইয়েমেনের ক্ষেপণাস্ত্র আঘাত হানল সৌদি আরবে
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম কার পক্ষে
- ৬০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনালের মহারণ—সরাসরি দেখুন এখানে
- ৭৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- শুরু হলো আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ প্রকাশ; লাইভ দেখুন এখানে
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হয় গোল্ডেন বুটের লড়াইয়ে
- ৪৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল; লাইভ দেখুন এখানে
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি যোগ হয় গোল্ডেন বুটে
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম স্পেন; শেষ ৩ দেখায় কার পাল্লা ভারী!
- ২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে কারা
- বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন; যা বলছে সুপারকম্পিউটার
