| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

টি-শার্ট পরা সেই ব্যক্তি সম্পর্কে যা বলছে বিভিন্ন গণমাধ্যম

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ৩১ ১৬:০৬:০৩
টি-শার্ট পরা সেই ব্যক্তি সম্পর্কে যা বলছে বিভিন্ন গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাটকে মারধর করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে মেরুন রঙের টি-শার্ট পরা এক ব্যক্তিকে সম্রাটকে মারতে দেখা যায়। এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর বিভিন্ন গণমাধ্যম ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ভিডিওতে থাকা ওই ব্যক্তি একজন পুলিশ কনস্টেবল। তার নাম মিজানুর রহমান, যিনি ঢাকা মহানগর পুলিশের পল্টন থানার ওসি নাসিরুল আমিনের গাড়িচালক হিসেবে কর্মরত। সময় টিভি ও কালবেলাসহ বেশ কিছু সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুক পোস্টে আগেই দাবি করেছিলেন যে, ভিডিওতে মারধরকারী ব্যক্তি একজন পুলিশ সদস্য। তিনি ওই ব্যক্তির নাম ও আইডি নম্বরও প্রকাশ করেন।

তবে এই ঘটনার পর আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দৈনিক ইনকিলাব পুলিশের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কনস্টেবল মিজানুর রহমান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্তকারী সংস্থাগুলো তার সঙ্গে পলাতক পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখছে। তার মোবাইল ফোনের কল রেকর্ডও যাচাই করা হচ্ছে।

আরও পড়ুন- টি-শার্ট পরিহিত সেই যুবককে নিয়ে যে তথ্য দিলেন প্রেস সচিব

আরও পড়ুন- নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের মিছিল চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরও গুরুতর আহত হয়েছিলেন।

সোহাগ আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...