| ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

নুরকে পেটানো মেরুন টিশার্ট পরা সেই ব্যক্তির পরিচয় জানা গেল

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ৩০ ১৯:৩৮:১৪
নুরকে পেটানো মেরুন টিশার্ট পরা সেই ব্যক্তির পরিচয় জানা গেল

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেরুন টি-শার্ট পরা ব্যক্তির পরিচয়

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের টি-শার্ট পরা এক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই গণঅধিকার পরিষদের কর্মীদের নির্দয়ভাবে পেটাচ্ছেন। এ ঘটনার পর থেকেই ওই ব্যক্তির পরিচয় নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে।

শনিবার সকালে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুক পোস্টে দাবি করেন, হামলাকারী ওই ব্যক্তি একজন পুলিশ কনস্টেবল। তিনি তার নাম মিজানুর রহমান এবং বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩ বলে উল্লেখ করেন।

বিভ্রান্ত না হওয়ার আহ্বান

রাশেদ খান তার পোস্টে আরও জানান, মেরুন টি-শার্ট পরা ওই ব্যক্তি মূলত ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছেন, যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভুলভাবে দাবি করছেন যে তিনি নুরকে পিটিয়েছেন। রাশেদ সবাইকে ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা

আরও পড়ুন- নুরের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেলো

এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...