বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে ইতালি সহ ৮ দেশে
নিজস্ব প্রতিবেদক: অনেকেরই বিদেশে স্থায়ীভাবে বসবাসের বা নাগরিকত্ব লাভের স্বপ্ন থাকে। কিছু নির্দিষ্ট দেশে বিয়ের মাধ্যমে সহজেই নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। চলুন, জেনে নিই এমন কিছু দেশ এবং তাদের নিয়মাবলী।
যেসব দেশে বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায়:
* তুরস্ক: এই মুসলিম দেশে বিয়ের পর ৩ বছর একসঙ্গে বসবাস করলে নাগরিকত্ব পাওয়া যায়। তুর্কি পাসপোর্ট দিয়ে বিশ্বের ১১০টিরও বেশি দেশে ভিসা ছাড়া অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।
* সুইজারল্যান্ড: যদি আপনার স্বামী বা স্ত্রী সুইস নাগরিক হন এবং আপনারা ৩ বছর একসঙ্গে থাকেন, তাহলে ৫ বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদন করা যাবে। এর জন্য সুইস ভাষা, সংস্কৃতি জানা এবং কোনো অপরাধে জড়িত না থাকার প্রমাণ থাকতে হবে।
* সার্বিয়া: সার্বিয়ান নাগরিকের সঙ্গে ৩ বছরের বিবাহিত সম্পর্ক এবং দেশটিতে স্থায়ীভাবে বসবাস করলে নাগরিকত্ব পাওয়ার সুযোগ আছে। সার্বিয়ার নাগরিকত্ব পেলে ইউরোপের অন্যান্য দেশে যাওয়া সহজ হয়।
* ইতালি: ইতালিয়ান নাগরিককে বিয়ে করে ২ বছর একসঙ্গে বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। যদি ইতালির বাইরে থাকেন, তবে ৩ বছর পর আবেদন করা যাবে। সন্তান থাকলে এই সময়সীমা অর্ধেক কমে যায়।
* পোল্যান্ড: পোলিশ নাগরিককে বিয়ে করার পর ৩ বছর পার হলে এবং দেশটিতে টানা ২ বছর বসবাস করলে নাগরিকত্বের আবেদন করা যাবে। তবে এর জন্য পোলিশ ভাষা জানা জরুরি।
* স্পেন: স্প্যানিশ নাগরিককে বিয়ে করে মাত্র এক বছর বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। স্পেনের নাগরিকত্ব পেলে আপনি লাতিন আমেরিকা, ফিলিপাইন ও পর্তুগালের মতো দেশগুলোতে দ্বৈত নাগরিকত্ব পাওয়ার সুযোগ পেতে পারেন।
* ফ্রান্স: ফরাসি নাগরিককে বিয়ে করে ৪ বছর তার সঙ্গে বসবাস করলে ফ্রান্সের নাগরিকত্ব পাওয়া যায়। তবে, যদি ফ্রান্সের বাইরে বিয়ে করেন, তাহলে সময়সীমা কিছুটা বাড়তে পারে।
* ব্রাজিল: ব্রাজিলের নাগরিককে বিয়ে করে সেখানে টানা এক বছর বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। সবচেয়ে বড় সুবিধা হলো, ব্রাজিলিয়ান নাগরিকত্ব পেতে হলে আপনাকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে না।
আরও পড়ুন- ওমানের নতুন গোল্ডেন ভিসা পেতে যত টাকা লাগবে
আরও পড়ুন- পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল
এছাড়াও পর্তুগাল, কেপ ভার্দে, আর্জেন্টিনা এবং মেক্সিকোর মতো দেশগুলোতেও বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ আছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- আজকের স্বর্ণের বাজারদর: ৩০ আগস্ট ২০২৬
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
