প্রবাসীদের জন্য বড় সুখবর, কার্যকর হলো নতুন ব্যাগেজ রুলস
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আসলো বড় সুখবর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যাগেজ রুলস সংশোধন করে প্রবাসীদের জন্য বাড়তি কিছু সুবিধা দিয়েছে। নতুন এই বিধিমালা ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ নামে ২ জুলাই (বুধবার) থেকে কার্যকর হয়েছে।
নতুন বিধিমালায় যাত্রীবান্ধব সুবিধা যেমন রাখা হয়েছে, তেমনি অপব্যবহার রোধে বেশ কিছু শর্তও যুক্ত করা হয়েছে। এনবিআর জানিয়েছে, ২ জুন জারি করা মূল নীতিমালায় মাঠপর্যায়ের মতামত ও অংশীজনদের সুপারিশের ভিত্তিতে কিছু সংশোধন আনা হয়েছে।
সংশোধিত ব্যাগেজ রুলসের প্রধান সুবিধাসমূহঃ
???? মোবাইল ফোন: সাধারণ যাত্রীরা এখন থেকে বছরে একটি নতুন মোবাইল ফোন শুল্ক ছাড়াই আনতে পারবেন। প্রবাসী (বিএমইটি কার্ডধারী এবং যাঁরা অন্তত ৬ মাস বিদেশে ছিলেন) ব্যক্তিরা বছরে দুটি নতুন মোবাইল ফোন শুল্কমুক্ত আনতে পারবেন।
???? স্বর্ণ ও রৌপ্য অলংকার: যাত্রীরা বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার অথবা ২০০ গ্রাম রৌপ্য অলংকার শুল্ক ও কর ছাড়াই আনতে পারবেন।
???? স্বর্ণবার: প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর দিয়ে বছরে একবারে সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনার অনুমতি দেওয়া হয়েছে।
???? ঘোষণা বাধ্যতামূলক: কাস্টমস অপব্যবহার রোধে যাত্রীদের কাস্টমস হল ত্যাগের আগে অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করতে হবে।
যা অপরিবর্তিত থাকছে:
সংশোধিত কিছু অংশ বাদে আগের ব্যাগেজ সুবিধাগুলো আগের মতোই বহাল থাকবে।
সরকারের এই উদ্যোগকে প্রবাসীদের বহুদিনের দাবি বাস্তবায়নের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে যেমন প্রবাসীরা উপকৃত হবেন, তেমনি কাস্টমস বিভাগ শুল্ক ফাঁকি প্রতিরোধে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে আশা করা হচ্ছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
