| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

পদোন্নতি পাবেন না যে সরকারি কর্মচারি কর্মকর্তা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ৩০ ১৮:০২:৩৯
পদোন্নতি পাবেন না যে সরকারি কর্মচারি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসনের যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে আসন্ন পদোন্নতির তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন শুধু প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদন পেলেই তা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শুধু পদোন্নতি নয়—বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে শূন্যতা পূরণের জন্যও আলাদা তালিকা চূড়ান্ত করা হয়েছে।

বলা হচ্ছে, বিসিএসের ২০তম ব্যাচের ৩৭৮ জন কর্মকর্তার মধ্যে প্রায় ১৩০ জনকে অতিরিক্ত সচিব পদে উন্নীত করা হতে পারে। তবে এই তালিকা থেকে বাদ পড়তে চলেছেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনে "রাতের ভোট" পরিচালনায় সংশ্লিষ্ট থাকা জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে, তারাও পদোন্নতির বাইরে থাকছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রয়োজনের তুলনায় অনুমোদিত পদসংখ্যা কম থাকলেও, প্রশাসনের গতি ও ধারাবাহিকতা বজায় রাখতে অতিরিক্ত সচিব পদে অনুমোদিত পদের বাইরে থেকেও পদোন্নতির উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন উইং প্রধানের দায়িত্ব, স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের নেতৃত্বে অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হচ্ছে। এ কারণে প্রায় ৪০০ অতিরিক্ত সচিবের প্রয়োজন হবে।

প্রাথমিকভাবে প্রায় ২০০ কর্মকর্তার নাম পদোন্নতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। এখন সেই তালিকা যাচাই করছে সুপিরিয়র সিলেকশন বোর্ড (SSB)। মন্ত্রিসভা কমিটির অনুমোদন শেষে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...