রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হতে পারে বিকট শব্দ, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদন: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের বৃহত্তম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চলছে বিভিন্ন কাঠামোর সক্ষমতা যাচাইয়ের কাজ। পরীক্ষাগুলোর সময় কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ হতে পারে বলে জানানো হয়েছে। তবে এতে আতঙ্কিত না হয়ে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম।
২৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোসাটম জানায়, প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কনটেইনমেন্টের (সুরক্ষাব্যূহ) অভেদ্যতা ও শক্তিমানের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কনটেইনমেন্ট হচ্ছে এমন এক প্রতিরক্ষাব্যূহ, যা কোনো দুর্ঘটনা ঘটলেও তেজস্ক্রিয় পদার্থকে রিঅ্যাক্টরের বাইরে ছড়াতে দেয় না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগিরই সেখানে কিছু ‘হট মিডিয়া টেস্ট’ চালানো হবে। এর মধ্যে রয়েছে রিঅ্যাক্টরের কুল্যান্ট সার্কিটকে নির্ধারিত তাপমাত্রায় উত্তপ্ত করা, বাষ্প উৎপাদন এবং সক্রিয় অবস্থায় নিরাপত্তা ডিভাইসগুলোর কার্যকারিতা যাচাই। এই সময় কিছু জোরালো শব্দ হতে পারে, যা সম্পূর্ণ স্বাভাবিক ও পূর্বনির্ধারিত।
পরীক্ষাগুলোর সময় কনটেইনমেন্টের ভেতরে চাপ বৃদ্ধি করে এর সহনশীলতা যাচাই করা হয়েছে। এ কাজে ব্যবহৃত হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন কম্প্রেশার। লক্ষ্য ছিল—কোনো চরম পরিস্থিতিতে এই কাঠামো কতটা চাপ সহ্য করতে পারে, তা নিশ্চিত হওয়া। এটি পারমাণবিক জ্বালানি লোড দেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ।
রোসাটম আরও জানায়, কনটেইনমেন্ট কাঠামোটি তৈরি হয়েছে প্রি-স্ট্রেসড রিইনফোর্সড কংক্রিট দিয়ে এবং এর ভেতরে রয়েছে শক্ত ইস্পাতের আবরণ। জরুরি পরিস্থিতিতে এই কাঠামো তেজস্ক্রিয়তা ছড়ানো থেকে রক্ষা করতে সক্ষম।
এদিকে, রূপপুর কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যে নির্মিত রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন সফলভাবে চালু হয়েছে। এই লাইনের দৈর্ঘ্য প্রায় ১৫৮ কিলোমিটার এবং এতে রয়েছে ৪১৪টি টাওয়ার।
বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি (PGCB) জানায়, এর আগে রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভি এবং রূপপুর-বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইনও চালু করা হয়। ফলে বর্তমানে তিনটি উচ্চক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন রূপপুর প্রকল্পে বিদ্যুৎ পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে। প্রতিটি লাইনের ধারণক্ষমতা ২ হাজার মেগাওয়াট।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর প্রকল্পে বসানো হয়েছে দুটি ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ পারমাণবিক চুল্লি। প্রতিটি চুল্লির উৎপাদনক্ষমতা ১,২০০ মেগাওয়াট। প্রকল্পটি বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল শাখা, যারা এই প্রকল্পের প্রধান ঠিকাদার।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
