| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বছরের শুরুতেই স্বস্তি: দেশের বাজারে কমলো ডিজেল, অকটেন ও পেট্রলের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ০১ ০৯:০৯:৪৭
বছরের শুরুতেই স্বস্তি: দেশের বাজারে কমলো ডিজেল, অকটেন ও পেট্রলের দাম

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য সুখবর নিয়ে এলো সরকার। ২০২৬ সালের জানুয়ারির জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রতি লিটার ডিজেলে, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম ২ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই দর আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সারাদেশে কার্যকর হবে।

নতুন নির্ধারিত মূল্য তালিকা

মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী, এখন থেকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম হবে নিম্নরূপ:

* ডিজেল: প্রতি লিটার ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে।

* অকটেন: প্রতি লিটার ১২৪ টাকার পরিবর্তে এখন থেকে ১২২ টাকায় পাওয়া যাবে।

* পেট্রল: প্রতি লিটার ১২০ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা করা হয়েছে।

* কেরোসিন: প্রতি লিটার ১১৬ টাকা থেকে কমে ১১৪ টাকায় বিক্রি হবে।

জ্বালানি তেলের এই মূল্য হ্রাস পরিবহন খাত ও নিত্যপণ্যের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসেই জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে আসছে সরকার। সেই ধারাবাহিকতায় বছরের শুরুতেই এই মূল্য কমানোর সিদ্ধান্ত নিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...