| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ল্যান্ডের সময় ৬ বারেও ব্যর্থ পাইলট, তারপর যা ঘটলো

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ৩০ ১৫:৩২:০৪
ঢাকায় ল্যান্ডের সময় ৬ বারেও ব্যর্থ পাইলট, তারপর যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক: দুবাই থেকে ঢাকাগামী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (EK586) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়বার অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হয়। প্রতিবারই প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টির মুখে পড়ে বাধ্য হয়ে ফিরে যেতে হয় পাইলটকে। বিমানের মধ্যে সৃষ্টি হয় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক। যাত্রীরা কান্নায় ভেঙে পড়েন, অনেকে কালিমা পড়ে মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকেন।

এই নাটকীয় পরিস্থিতির একটি ৫৭ সেকেন্ডের ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে রীতিমতো শিউরে উঠেছে অনেকেই।

বৃহস্পতিবার সকাল ১০টা ১৯ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল EK586 ফ্লাইটটি। পাঁচ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে যখন ঢাকা পৌঁছায়, তখনই বাধে বিপত্তি। রাজধানীতে চলছিল প্রচণ্ড ঝড় ও ভারি বৃষ্টি। পাইলট ছয়বার অবতরণের চেষ্টা করেও সফল হননি। এক ঘণ্টারও বেশি সময় আকাশে চক্কর দিতে থাকে বিমানটি।

এসময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানের ভেতর থেকে আল্লাহর নাম ধ্বনিত হতে থাকে। অবশেষে সপ্তম প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে সফলভাবে অবতরণ করে বিমানটি।

সূত্র জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি তার স্বাভাবিক রুট পরিবর্তন করে পাকিস্তান ও ভারতের জয়পুর হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিমান চলাচলে এমন ঝড়-বৃষ্টির মধ্যে রানওয়ে দেখা কঠিন হয়ে পড়ে, পিচ্ছিল হয়ে যায় ভূমি। ফলে পাইলটকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং বিমান নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে ওঠে।

এ বিষয়ে একজন সিনিয়র এভিয়েশন বিশেষজ্ঞ জানান, "ঝড়ো বাতাসে হঠাৎ দিক পরিবর্তন, তীব্র ওঠানামা এবং রানওয়ে ভিজে যাওয়ার মতো বিষয়গুলো পাইলটদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে ওঠে।"

বিমানটি অবতরণের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রী ও তাদের স্বজনরা। এ ঘটনার মাধ্যমে আরেকবার প্রমাণ হলো—দুর্যোগের মুখেও পেশাদার পাইলটদের দৃঢ়তা এবং তাৎক্ষণিক সিদ্ধান্তই শতাধিক প্রাণ রক্ষার প্রধান হাতিয়ার।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...