| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে সামরিক ঘাঁটি বানাতে চায় চীন, যুক্তরাষ্ট্রের বিস্ফোরক দাবি!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৬ ১১:৩১:০২
বাংলাদেশে সামরিক ঘাঁটি বানাতে চায় চীন, যুক্তরাষ্ট্রের বিস্ফোরক দাবি!

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে চীনের দ্রুত সামরিক ও অর্থনৈতিক উত্থান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তার করতে কৌশলগত অবস্থানে সামরিক ঘাঁটি গড়ে তুলতে চাইছে বেইজিং—এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (DIA) প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, চীনের **পিপলস লিবারেশন আর্মি** বাংলাদেশসহ অন্তত ১৮টি দেশে সামরিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পাশাপাশি চীনের ঘাঁটি নির্মাণের সম্ভাব্য দেশগুলোর তালিকায় রয়েছে—মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, কেনিয়া, গিনি, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গ্যাবন, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও তাজিকিস্তান।

যুক্তরাষ্ট্রের মতে, এই পদক্ষেপ মূলত ওয়াশিংটনের বিশ্বজুড়ে সামরিক প্রভাব ও উপস্থিতির পাল্টা জবাব হিসেবে নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চীনের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো—পূর্ব এশিয়ায় প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈশ্বিক নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করা। একইসঙ্গে তাইওয়ানকে মূল ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা এবং ২০৫০ সালের মধ্যে প্রযুক্তিগতভাবে স্বনির্ভরতা অর্জন চীনের কৌশলগত লক্ষ্যগুলোর অংশ।

চীন সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক, অর্থনৈতিক ও তথ্যগত প্রতিযোগিতার পথও বেছে নিয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের এই রিপোর্ট দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন ভূরাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, চীন-মার্কিন প্রতিদ্বন্দ্বিতা এবং ভারতের আঞ্চলিক প্রভাব—সব মিলিয়ে এখন বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্যই পরবর্তী পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...