| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শপথ নিলে কতদিন মেয়র থাকতে পারবেন ইশরাক হোসেন

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৬ ১১:১৬:৪৮
শপথ নিলে কতদিন মেয়র থাকতে পারবেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। হাইকোর্ট স্পষ্ট জানালেও—ইশরাকের শপথ গ্রহণে কোনো আইনগত বাধা নেই—তবুও এখনো পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নেয়া হয়নি।

ইতোমধ্যে নগরভবনে তালা ঝুলিয়ে লাগাতার আন্দোলনে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন, ইশরাককে মেয়রের চেয়ারে বসিয়েই ঘরে ফিরবেন। আন্দোলনের কারণে টানা ১০ দিন ধরে সিটি করপোরেশনের কার্যক্রমও স্থবির হয়ে আছে।

হাইকোর্টের রায়ের ভিত্তিতে গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈধ মেয়র ঘোষণা করা হয়। কিন্তু এরপর নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ ও একটি রিট মামলার প্রক্রিয়ায় কেটে যায় প্রায় আট সপ্তাহ।

বর্তমানে পরিস্থিতি এমন যে, যদি সোমবার (সম্ভাব্য) শপথ হয়, তাহলেও ইশরাকের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ মিলবে মাত্র এক সপ্তাহের মতো।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ইশরাকের শপথ ঠেকাতে একটি আপিল দায়ের করা হয়েছে এবং তার পক্ষ থেকেও আরেকটি রিট করা হয়েছে। এসব বিষয়ে শুনানি হতে পারে সোমবার। সবমিলিয়ে দিনশেষে শপথ অনুষ্ঠান হওয়া নিয়েই তৈরি হয়েছে জটিলতা।

এদিকে সরকারের পক্ষ থেকে নতুন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ইঙ্গিতও মিলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সিটি করপোরেশনে দায়িত্ব পালনের সময় হাতে একেবারেই সীমিত। তাই শপথ হওয়া না হওয়া শুধু রাজনৈতিক নয়, প্রশাসনিক দৃষ্টিকোণ থেকেও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...