দুই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ চেয়েছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নির্বাচন ও রাজনৈতিক সংস্কার–এই দুই বিষয়ে একটি স্পষ্ট রোডম্যাপ দাবি করেছে।
শনিবার (২৫ মে) রাত ৯টা ৩০ মিনিটে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ দাবি জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “আমরা দুইটি বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি। প্রথমত, নির্বাচনের নির্দিষ্ট সময় কবে হবে—তা জনগণের কাছে স্পষ্টভাবে জানানো দরকার। সময় যেন এমন হয়, যাতে জনগণ দুর্ভোগে না পড়ে এবং একটি আরামদায়ক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।”
দ্বিতীয় বিষয়ে তিনি বলেন, “নির্বাচনের আগে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার এবং বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে আসা দরকার। তা না হলে নির্বাচন হলেও জনগণের প্রত্যাশা পূরণ হবে না।”
তবে তিনি স্বীকার করেন, “সব সংস্কার একসাথে এখন করা সম্ভব না। মাত্র পাঁচটি নির্দিষ্ট বিষয়ে যেভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটাই এখন সন্তোষজনকভাবে নিষ্পন্ন হওয়া জরুরি।”
পদত্যাগ ইস্যুতে জামায়াতের অবস্থান স্পষ্ট করে আমির বলেন, “আমরা কারও পদত্যাগ চাই না।”
এ বৈঠককে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- হাসিনার ফেরা নিয়ে অডিও ভাইরাল, যা বললেন ওসি
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
