| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মারা গেলেন ‘ডন’ ও ‘সন অব সারদার’ খ্যাত অভিনেতা মুকুল দেব

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৪ ১৩:০৩:৫১
মারা গেলেন ‘ডন’ ও ‘সন অব সারদার’ খ্যাত অভিনেতা মুকুল দেব

নিজস্ব প্রতিবেদক: ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মুকুল দেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার, ২৩ মে তার মৃত্যু হয়। শনিবার (২৪ মে) তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মুকুল দেব বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন আইসিইউতে। শেষ সময় পর্যন্ত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

বলিউডের ‘সন অব সারদার’ সিনেমায় সহ-অভিনেতা হিসেবে কাজ করা বিন্দু দারা সিং অভিনেতা মুকুলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, “মুকুলকে আর বড় পর্দায় দেখা যাবে না—এটা ভাবতেই কষ্ট হচ্ছে। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই সে একপ্রকার নিঃসঙ্গ জীবন যাপন করছিল। কারো সঙ্গে দেখা করত না, বাইরে বের হতো না। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।”

অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে মুকুলের সঙ্গে একটি ছবি পোস্ট করে স্মরণ করেন প্রিয় বন্ধুকে। ইন্ডিয়া টুডে-কে তিনি জানান, “মুকুল কখনোই তার অসুস্থতা নিয়ে আমাদের কিছু জানায়নি। আমাদের একটি বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও সবসময় থাকত। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে ওর মৃত্যুর খবর পেয়ে বারবার ফোন করেও কোনো সাড়া পাইনি।”

১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মুকুল দেবের। সুস্মিতা সেন ও শ্রুতি কাপুরের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর ‘ডন’, ‘আর রাজকুমার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘সন অব সারদার’সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। বলিউড ছাড়াও তিনি তেলেগু, কন্নড় ও পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেন।

মুকুল দেব ছিলেন বলিউডের আরেক পরিচিত মুখ রাহুল দেবের ছোট ভাই। তার চলে যাওয়া বলিউডের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তাকে স্মরণ করছে সহকর্মীরা ও অসংখ্য ভক্ত।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...