| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ড. ইউনূসের মন্তব্যের পরই ভারতের উত্তর-পূর্বাঞ্চলে দ্রুত মহাসড়ক প্রকল্প

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৮ ২১:৪৫:৪০
ড. ইউনূসের মন্তব্যের পরই ভারতের উত্তর-পূর্বাঞ্চলে দ্রুত মহাসড়ক প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: চীন সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, “আমরাই এই অঞ্চলের একমাত্র সমুদ্র পথের অভিভাবক, ভারতের পূর্বাঞ্চল ল্যান্ডলকড।” এই বক্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়ে গেছে দিল্লি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর পাল্টা জবাবে বলেন, ভারতের পূর্বাঞ্চল এখন ‘পেছনের উঠান’ নয়, বরং আঞ্চলিক সংযোগের কেন্দ্রবিন্দু। এরপরই ভারতের পক্ষ থেকে সেভেন সিস্টার্স অঞ্চলের বিকল্প সংযোগ গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়।

ড. ইউনূসের বক্তব্যের জেরেই ভারতের নতুন পদক্ষেপ— ভারত এখন মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত ১৬৬ কিমি দীর্ঘ চার লেনের মহাসড়ক নির্মাণে এগোচ্ছে, যার কাজ শেষ হবে ২০৩০ সালের মধ্যে। উদ্দেশ্য একটাই—বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমানো।

তবে এখানেই শেষ নয়। কলকাতাকে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করতে মিয়ানমারের রাখাইনে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট-এ মোটা অঙ্কের বিনিয়োগ করছে ভারত। এর মাধ্যমে কলকাতা বন্দর থেকে সিত্তে নদী বন্দর, সেখান থেকে মিয়ানমারের পালেতোয়া এবং তারপর ভারতের মিজোরামে পৌঁছানোর পরিকল্পনা চলছে।

বর্তমানে শিলিগুড়ি করিডরই ভারতের একমাত্র সংযোগপথ, যেটি “চিকেনস নেক” নামে পরিচিত। তবে বঙ্গোপসাগরে ভারতের সীমিত প্রবেশাধিকার থাকায় বাংলাদেশের বিকল্প হিসেবে মিয়ানমারকে এখন প্রাধান্য দিচ্ছে দিল্লি।

ড. ইউনূসের একটি বক্তব্য যে দিল্লিকে কাঁপিয়ে দিতে পারে, ভারতের সাম্প্রতিক কার্যক্রমই তার স্পষ্ট প্রমাণ!

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...