| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানকে সমর্থন, ভারতের কড়া পদক্ষেপে তুরস্কের প্রতিষ্ঠান নিষিদ্ধ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৫ ২১:৫৭:৩৩
পাকিস্তানকে সমর্থন, ভারতের কড়া পদক্ষেপে তুরস্কের প্রতিষ্ঠান নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: তুরস্কের একটি কোম্পানি পাকিস্তানের পক্ষ নেওয়ায় ভারতের কঠোর সিদ্ধান্ত। ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ তুর্কি প্রতিষ্ঠান সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিং-এর নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে।

এই কোম্পানিটি ভারতের ৯টি বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। এর মধ্যে রয়েছে মুম্বাই ও বেঙ্গালুরুর মতো ব্যস্ত বিমানবন্দরও। কর্তৃপক্ষ জানিয়েছে, ছাড়পত্র বাতিলের সিদ্ধান্ত ১৫ জুন থেকে কার্যকর।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তুরস্ক পাকিস্তানকে সোনগার ও বায়রাকতার ড্রোন দিয়েছে, যেগুলো ভারতবিরোধী অভিযানে ব্যবহৃত হয়েছে। এমনকি করাচি বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ ও সি-১৩০ সামরিক বিমান অবতরণের প্রমাণও মিলেছে।

ঘটনার পর ভারতের জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তুরস্ক ও আজারবাইজান ভ্রমণ বাতিল করছেন। সামাজিক মাধ্যমে তুরস্ককে বয়কটের ডাক উঠেছে।

এছাড়া জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান তুরস্কের সঙ্গে তাদের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করেছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...