| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

আবারও আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা, প্রস্তাব সর্বোচ্চ ২০%

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৫ ১১:১৮:৪০
আবারও আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা, প্রস্তাব সর্বোচ্চ ২০%

সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। নতুন বাজেটে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ভাতা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রস্তাব তৈরির কাজ চলছে।

গত ডিসেম্বরে গঠিত বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী, গ্রেডভিত্তিক এই ভাতা দেওয়ার কথা ছিল জানুয়ারি থেকেই। তবে অর্থনৈতিক সংকটের কারণে তখন সিদ্ধান্ত স্থগিত করা হয়। এখন আবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। ফলে পে-স্কেল না থাকলেও অন্তর্বর্তীকালীন সমাধান হিসেবে মহার্ঘ ভাতা চালুর দিকে ঝুঁকছে সরকার।

অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, এই ভাতা কার্যকর হলে অতিরিক্ত ৭ হাজার কোটি টাকার মতো বাজেট প্রয়োজন হবে। যদিও এতে ৫ শতাংশ ইনক্রিমেন্ট আর বহাল থাকবে না।

বিকল্প প্রস্তাবে প্রথম থেকে দশম গ্রেডের জন্য ১০ বা ১৫ শতাংশ ভাতা দেওয়ার কথাও রয়েছে। বর্তমানে বেতন-ভাতা খাতে বরাদ্দ রয়েছে ৮৪ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ১০ শতাংশ।

২০১৫ সালের পর নতুন কোনো পে-স্কেল না আসায় ক্ষোভ বাড়ছে চাকরিজীবীদের মধ্যে। ফলে আগামী বাজেটেই এই ভাতা চালুর সম্ভাবনা অনেক বেশি বলে মনে করা হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...