| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১১ ১৫:২৮:৪৩
প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখন এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ৮ মে থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে ১০ মে পর্যন্ত।

গতকাল (৭ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তঃবিভাগ বদলি কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করলে পরবর্তী পর্যায়ে প্রধান শিক্ষক থেকে শুরু করে বিভাগীয় উপ-পরিচালক পর্যন্ত আবেদন যাচাই করবেন।

২০ মে আবেদনগুলোর স্বয়ংক্রিয় মনোনয়ন সম্পন্ন হবে এবং ২১-২৩ মে’র মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তা যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবেন।

শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দক্রমে বেছে নিতে পারবেন। তবে একবার বদলির আদেশ হলে তা বাতিলের সুযোগ থাকবে না।

এই কার্যক্রম ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৩’ অনুযায়ী সম্পন্ন করা হবে। কর্মকর্তাদের সঠিকভাবে আবেদন যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে আন্তঃউপজেলা ও আন্তঃজেলা বদলি শেষ হয়েছে। এবার আন্তঃবিভাগ বদলির পর শুরু হবে মহানগর ও সিটি করপোরেশনের বদলি কার্যক্রম।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে গোলবন্যায় ভাসিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হলেও যোগ করা ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক গোল করে চলেছে ব্রাজিল। ম্যাচের ...