আওয়ামী লীগের রাজনীতি সাময়িকভাবে নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: গত বছরের জুলাই ও আগস্টে ঘটে যাওয়া গণআন্দোলনের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে সরকার। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক থেকে এই সিদ্ধান্ত আসে।
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার দাবিতে গত দুই দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য সামাজিক-রাজনৈতিক সংগঠনগুলো। এনসিপির জন্মলগ্ন থেকেই তারা আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধের বিচার দাবি করে আসছিল এবং এসব অপরাধের জন্য আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আসছে।
ঘটনার মোড় ঘোরে গত বুধবার রাতে, যখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের তৎকালীন প্রধান মো. আবদুল হামিদ থাইল্যান্ডে গমন করেন। এরপর এনসিপি নতুন করে আন্দোলনে নামে এবং এর প্রেক্ষিতে শনিবার রাতে উপদেষ্টা পরিষদ এক জরুরি বৈঠকে বসে।
বৈঠক শেষে উপদেষ্টা আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক ও ডিজিটাল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আগামী কর্মদিবসে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনীর আওতায় এখন থেকে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন বা সহযোগী গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
রাজ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
- বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা-বিপত্নীকরা
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের বিনিময় হার
