| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

হত্যা মামলার পর হঠাৎ দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৮ ১০:২৪:৫৩
হত্যা মামলার পর হঠাৎ দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর হঠাৎ করেই দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক: বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। গন্তব্য ছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র তার দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান আবদুল হামিদ। এরপর ইমিগ্রেশন ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে নির্ধারিত ফ্লাইটে দেশ ছাড়েন তিনি।

বিশেষ সূত্রে জানা গেছে, আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। ২০২৫ সালের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলায় তার নাম উল্লেখ করা হয়।

ওই মামলায় আরও যাদের নাম রয়েছে:

শেখ হাসিনাশেখ রেহানা সজীব ওয়াজেদ জয় সায়মা ওয়াজেদ পুতুল ওবায়দুল কাদের

এর আগে কিশোরগঞ্জে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা হলেও, তাতে আবদুল হামিদের নাম ছিল না।

তবে এইবার সরাসরি তার নাম মামলায় আসায়, হঠাৎ এই দেশত্যাগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি আইনি জটিলতা এড়ানোর কৌশল, নাকি অন্য কোনো বড় পরিকল্পনার অংশ?

রুবেল/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...