| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ভারতের তিন রাফাল ধ্বংসের দাবি পাকিস্তানের: বিশ্বে প্রথম এমন ঘটনা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৭ ১৬:৪৪:১৮
ভারতের তিন রাফাল ধ্বংসের দাবি পাকিস্তানের: বিশ্বে প্রথম এমন ঘটনা

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, ভারতের পেহেলগাঁও হামলার জবাবে চালানো প্রতিরক্ষা অভিযানে তারা তিনটি ফ্রান্সের তৈরি দাসো রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই দাবিটি সত্য হলে এটি হবে বিশ্বে রাফাল যুদ্ধবিমান গুলি করে নামানোর প্রথম ঘটনা।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) জানায়, এই অভিযানে পাকিস্তান তাদের কোনো জে-১০সি বা জেএফ-১৭ যুদ্ধবিমান হারায়নি। তাদের দাবি, এই অভিযানে ভারতের মোট পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে, যার মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২১ এবং একটি সুখোই সু-৩০।

ISPR-এর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, এটি পাকিস্তান বিমান বাহিনীর একটি বিরল কৃতিত্ব এবং জাতীয় নিরাপত্তায় বড় অর্জন।

তবে ভারত সরকার এখন পর্যন্ত কোনো রাফাল যুদ্ধবিমান হারানোর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার পর পাকিস্তানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক।

বর্তমানে দুই দেশই উচ্চ সামরিক সতর্কতায় রয়েছে। আন্তর্জাতিক মহল ভারত-পাকিস্তান এই উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে, কারণ পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...