| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বেতনের সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৮ ১১:০৫:০৮
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বেতনের সুখবর

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের এপ্রিল মাসের বেতন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তবে চলতি সপ্তাহেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষা মন্ত্রণালয়ে বেতনের প্রস্তাব পাঠাতে পারে বলে জানা গেছে।

রোববার (২৭ এপ্রিল) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সার্ভার খোলা রয়েছে, যা এই সপ্তাহেই বন্ধ করা হবে। এরপরই বেতনের প্রস্তাব পাঠানো হবে সংশ্লিষ্ট শাখার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে।

কবে নাগাদ শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা চেষ্টা করছি দ্রুত কাজ শেষ করতে। আশা করছি, মে মাসের প্রথম দিকেই সবাই এপ্রিল মাসের বেতন পেয়ে যাবেন।”

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বেতন-ভাতা পেলেও, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এতদিন ‘অ্যানালগ’ পদ্ধতিতে রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে বেতন তুলতেন, যা অনেক সময় নানা ভোগান্তির কারণ হতো।

এই সমস্যা সমাধানে গত ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবসে, শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতনও ইএফটি পদ্ধতিতে দেওয়া হবে। এর অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের বেতন ইএফটির মাধ্যমে দেওয়া হয়।

পরবর্তীতে, জানুয়ারি থেকে এক লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে সরকারি অংশের বেতন পেতে শুরু করেন। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ শিক্ষক ও কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পান। ১৬ এপ্রিল থেকে মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতা প্রদান শুরু হয়েছে।

এখন শিক্ষক-কর্মচারীরা অধীর আগ্রহে এপ্রিল মাসের বেতনের অপেক্ষায় রয়েছেন।

রুবেল/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে একচেটিয়া জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধের ২-০ ব্যবধানের ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...