| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কলকাতায় ঘুরছেন ওবাইদুল কাদের, যা জানা গেল

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১১ ২১:৩২:২৯
কলকাতায় ঘুরছেন ওবাইদুল কাদের, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে এমন একটি খবর—আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদের নাকি এখন কলকাতায় অবস্থান করছেন। এমনকি তাকে দেখা গেছে কলকাতার অ্যাপোলো হাসপাতালে! বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে যেমন কৌতূহল বেড়েছে, তেমনি সাধারণ মানুষের মাঝেও শুরু হয়েছে জল্পনা।

১১ এপ্রিল, এক বাংলাদেশি নাগরিক কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একজন ব্যক্তিকে দেখতে পান, যিনি দেখতে অনেকটাই ওবায়দুল কাদেরের মতো। ওই ব্যক্তি আকাশি রঙের টিশার্ট ও প্যান্ট পরা ছিলেন। সন্দেহ হওয়ায় তিনি নাম ধরে ডাক দেন, তখনই ঐ ব্যক্তি মুখে মাস্ক পরে দ্রুত স্থান ত্যাগ করেন বলে দাবি করেছেন এক অনলাইন নিউজ প্ল্যাটফর্মের সম্পাদক।

তবে এখনো এ ব্যাপারে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি যে তিনি আদৌ ওবায়দুল কাদেরই ছিলেন কিনা।

গত ৫ আগস্ট, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার দেশত্যাগের খবর প্রকাশ্যে আসে। তাদের মধ্যে অন্যতম ছিলেন এক সময়ের প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের। তখন থেকেই তাঁর বর্তমান অবস্থান নিয়ে ছিল ধোঁয়াশা।

একসময় ফেসবুকে সক্রিয় ওবায়দুল কাদের, যিনি পাঞ্জাবি-পাজামা পরে বুকপকেটে লাল গোলাপ নিয়ে পোস্ট করতেন, সেই পেজও এখন নীরব। সর্বশেষ পোস্টটি ছিল গত ৫ জুলাই।

প্রসঙ্গত, এক সময় নিজেই বলেছিলেন—“পালাবো না, দরকার হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব।” সেই ওবায়দুল কাদেরকেই যদি এখন কলকাতায় দেখা যায়, তবে সেটা নিঃসন্দেহে রাজনৈতিক বিশ্লেষকদের জন্যও আলোচনার নতুন খোরাক।

তবে এখন পর্যন্ত তাঁর অবস্থান কিংবা কলকাতায় উপস্থিতির বিষয়ে কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না আসা পর্যন্ত সবকিছুই রয়ে যাচ্ছে অনুমানের গণ্ডিতেই।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...