| ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

হাসিনা সরকারের মত এখন কেন বিদ্যুৎ কেন যায়না আসল রহস্য জানুন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১১ ১৪:৪৯:৪২
হাসিনা সরকারের মত এখন কেন বিদ্যুৎ কেন যায়না আসল রহস্য জানুন

নিজস্ব প্রতিবেদক: এক সময় রমজান মাসে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মানুষ ঠিকভাবে সেহরি খেতে পারতো না, ইফতারেও হতো বিঘ্ন, এমনকি নামাজ পড়াও হয়ে যেত কষ্টসাধ্য। অথচ এখন দেখা যাচ্ছে, পুরো রমজান পেরিয়ে যাচ্ছে, কিন্তু বিদ্যুৎ বিভ্রাট নেই বললেই চলে। প্রশ্ন হলো—এই পরিবর্তনের পেছনে আসল রহস্যটা কী?

এই রহস্যের উত্তর অনেকেই খুঁজছেন। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে যারা সরকারের দায়িত্বে আছেন, তারা বিদ্যুৎ উৎপাদন বহুগুণে বাড়াননি। আগের মতোই বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। তাহলে কীভাবে বিদ্যুৎ এখন টিকসে?

এর পেছনে বড় কারণ একটাই—দুর্নীতির লাগাম টেনে ধরা। আগে ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্রগুলোর নামে বিশাল অঙ্কের অর্থ লুটপাট হতো। কাগজে-কলমে দেখানো হতো বিদ্যুৎ উৎপাদন চলছে, অথচ বাস্তবে সেগুলো অনেক সময় চালুই থাকতো না। কিছুদিন চালিয়ে রেখে দুই-তিন দিন বন্ধ রাখা হতো, কিন্তু সেই সময়ের জ্বালানি খরচের পুরো টাকা তোলা হতো সরকারের কাছ থেকে।

তখন সরকারের একাংশ—মন্ত্রী, এমপি এবং রাজনৈতিক সংশ্লিষ্টরা এই লুটপাটে সরাসরি যুক্ত ছিলেন। বিদেশে পাচার হতো দেশের অর্থ। ফলে দেশের মানুষ বিদ্যুৎ না পেলেও, কাগজে দেখানো হতো সবই ঠিকঠাক চলছে।

বর্তমানে ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকার এই খাতের দুর্নীতিতে বড় ধরনের লাগাম টেনেছেন। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোকে এখন নিয়মিত চালু রাখতে বলা হয়েছে এবং তদারকি করা হচ্ছে, যেন কোনোভাবে কাজ না করেও টাকা আদায় না করা যায়। বিদ্যুৎ সরবরাহকারীদের বলা হয়েছে—বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত কর, তাহলে তোমার পাওনা নিশ্চিতভাবে পাবে।

এই কঠোর নজরদারি ও জবাবদিহিতার মাধ্যমেই বিদ্যুৎ ব্যবস্থা এখন অনেক বেশি কার্যকর। একই রকম সম্পদ এবং প্রযুক্তি থাকা সত্ত্বেও পূর্ববর্তী সরকার ব্যর্থ হয়েছে দুর্নীতির কারণে, যেখানে বর্তমান সরকার সফল হচ্ছে সুশাসন ও জবাবদিহিতার মাধ্যমে।

বিদ্যুৎ উৎপাদন যেভাবে চলছে, সেটি নতুন কিছু নয়। কিন্তু ব্যবস্থাপনাগত পরিবর্তন এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের কারণেই এখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন সাধারণ মানুষ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিচেল ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ নিশ্চিত

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এ খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ। ভারতের জায়গায় আগামী সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...