সরকার গঠন করলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান দেবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক; জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে, প্রথম ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা জানান।
‘১ ট্রিলিয়ন ডলার ইকোনমি’ শিরোনামে দেওয়া ওই স্ট্যাটাসে মির্জা ফখরুল লিখেছেন, বিএনপি তাদের পরিকল্পনায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) লক্ষ্যমাত্রাকে শূন্য দশমিক ৪৫ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান, বিএনপি ২০৩৪ সালের মধ্যে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার করতে চায়। এছাড়া, ভ্যাট ও করের বোঝা জনগণের ওপর থেকে কমানোর লক্ষ্যও রয়েছে, যাতে জনগণ কর নিয়ে ভয় বা শঙ্কিত না থাকে এবং কর আহরণ বাড়ানোর উপায় খুঁজে বের করা যায়।
বিএনপি আরও জানিয়েছে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার জন্য তারা ১১টি রেগুলেটরি পরিবর্তন প্রস্তাব করেছে। মির্জা ফখরুল তার স্ট্যাটাসে আটটি প্রধান প্রস্তাবের কথা তুলে ধরেন, সেগুলো হলো:
1. বিডাকে কার্যকর করা
2. ভিসা বা ওয়ার্ক পারমিট বিধির আধুনিকীকরণ
3. বিনিয়োগকারীদের জন্য ২৪x৭ সেবা চালু করা
4. স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসনের ব্যবস্থা
5. স্থানীয়ভাবে দক্ষ জনশক্তির ব্যবস্থা করা
6. বিনিয়োগকারীদের নিরাপত্তা আইন প্রণয়ন
7. অবকাঠামোগত উন্নয়ন
8. মানবসম্পদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং প্রকৃত প্রশিক্ষণ প্রদান
তিনি আরও বলেন, সরকার গঠন করলে, দেশের মানবসম্পদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য ব্যাপক পদক্ষেপ নেওয়া হবে এবং বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও প্রণোদনা বৃদ্ধি করা হবে। বিএনপি অতীতের চেয়ে আরও বৃহত্তর সফলতা অর্জন করতে চায় এই উদ্যোগের মাধ্যমে।
স্ট্যাটাসে মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে ৩টি মূল বিষয় উল্লেখ করেছেন:
1. ঐক্যই ভবিষ্যতের জাতীয় উন্নয়নের সোপান।
2. এফডিআই আকৃষ্ট করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার আইন প্রণয়ন করেছিল।
3. দেশনেত্রী খালেদা জিয়ার সরকারগুলোর বিনিয়োগবান্ধব নীতি ছিল।
এছাড়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ অংশ নিয়ে বিএনপি তাদের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা জানিয়েছে।
সাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের খাওয়া ও করণীয় নিয়ে ইসলামি নির্দশনা
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- একাদশে ভর্তি ফি কত, কোন কলেজে খরচ কেমন? জেনে নিন
- বাজেট থেকে ফোল্ডেবল, ২০২৬-এর সেরা ৫ Motorola ফোন
- আলোচনায় Yamaha XSR 155, কী আছে নতুন এই বাইকে
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ আগস্ট ২০২৬
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
- বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
