| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিববর্ষ পালনে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা ব্যয়, দুদকের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৯ ২২:০৫:৪২
মুজিববর্ষ পালনে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা ব্যয়, দুদকের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

মুজিববর্ষ উদযাপন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে। এ বিষয়ে তদন্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাত সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে সংস্থাটি।

দুদকের একটি সূত্র জানায়, বুধবার (৯ এপ্রিল) এ সিদ্ধান্ত জানানো হয়।

এদিকে, রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ‘ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের’ মাধ্যমে ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা ছয়টি দুর্নীতির মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ এপ্রিল)।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলাগুলোর অভিযোগপত্র আদালতে দাখিলের পর ১৫ দিনের মাথায় তিন ধাপে শুনানি শুরু হবে। অভিযোগ গৃহীত হলে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হবে।

এই ছয়টি মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক রূপন্তীকে। এছাড়াও রাজউক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৬ জন কর্মকর্তার নাম এসব মামলায় রয়েছে।

শুনানির সময়সূচি অনুযায়ী, ১০ এপ্রিল একটি, ১৩ এপ্রিল তিনটি এবং ১৫ এপ্রিল বাকি তিনটি মামলার অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে বড় ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। তবে ঘরের মাঠে ...