চীনের সহায়তায় সামরিক শক্তিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উন্নয়নে অন্যতম প্রধান সহযোগী দেশ হিসেবে চীনকে বিবেচনা করা হয়। চীন শুধু বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার নয়, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর থেকে তাদের ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি সামরিক সম্পর্কও ঢাকার সঙ্গে বাড়ছে। চীনের সাথে বাংলাদেশে এই ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ভারতের নিরাপত্তা নীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে এবং এটি মোদি সরকারের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
শেখ হাসিনার সরকার পতনের পর, চীন ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ১২ অক্টোবর, ড. ইউনুস ক্ষমতা গ্রহণের পর, চীনা যুদ্ধজাহাজ দুটি শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসে। এমনকি রাজনৈতিক পরিবর্তনের পর, চীনা কর্মকর্তারা আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকও করেছেন।
বাংলাদেশ ও চীনের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ানোর বড় লক্ষণ হচ্ছে, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের আসন্ন চীন সফর। ২৬ মার্চ, তিনি চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান। বিশেষজ্ঞদের মতে, এই সফরটি সামরিক ও অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এবং এতে তিস্তা নদীর পানি বণ্টন সম্পর্কিত আলোচনা তুঙ্গে উঠতে পারে।
এদিকে, চীনের প্রতিরক্ষা প্রযুক্তির রপ্তানি এখন বাংলাদেশে নতুন দিশা তৈরি করছে। বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম চীন থেকে বাংলাদেশে আসছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক্স টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়, চীন ছোট ও মাঝারি আকারের অস্ত্র, রকেট, রকেট লঞ্চার, ম্যানপেড, হালকা যানবাহনসহ অন্যান্য সামরিক প্রযুক্তি বাংলাদেশে রপ্তানি করছে। এছাড়া, চীন বাংলাদেশে প্রযুক্তি হস্তান্তর করেছে, যা বাংলাদেশকে তার নিজস্ব সামরিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে।
বিশেষজ্ঞরা বলছেন, চীনের প্রযুক্তি হস্তান্তর বাংলাদেশকে সামরিক খাতে নতুন কৌশলগত শক্তি যোগাবে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ আরও স্বাধীনভাবে তার সামরিক নীতি পরিচালনা করতে সক্ষম হবে। সাধারণত, অস্ত্র বিক্রেতা দেশগুলো প্রযুক্তি হস্তান্তরের জন্য কঠোর শর্ত আরোপ করে, কিন্তু চীন বাংলাদেশকে সামরিক খাতে সমৃদ্ধ করতে কোনো শর্ত দেননি। এটি ভারতের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা দিল্লির কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
—শেখ ফরিদ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
