| ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সুদানের প্রেসিডেন্টের বাসভবন দখল করল সেনাবাহিনী

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২১ ১৬:১৮:৪১
সুদানের প্রেসিডেন্টের বাসভবন দখল করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: সুদানের সেনাবাহিনী আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) পরাজিত করে রাজধানী খার্তুমে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন পুনর্দখল করেছে। দীর্ঘ দুই বছর ধরে চলমান সংঘর্ষের মধ্যে এটি সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

দুই বছর আগে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ শুরু হলে দেশটি গৃহযুদ্ধের কবলে পড়ে। খার্তুমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলো আরএসএফের নিয়ন্ত্রণে চলে যায়। তবে সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং একের পর এক কৌশলগত অবস্থান পুনরুদ্ধার করছে।

আজ শুক্রবার (২১ মার্চ) সেনাবাহিনী প্রেসিডেন্টের বাসভবন পুনর্দখল করতে সক্ষম হয়। ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই ভবনটি খার্তুমের মধ্যাঞ্চলে অবস্থিত, যেখানে বেশিরভাগ সরকারি মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে।

সেনাবাহিনীর এই বিজয়কে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, কারণ প্রেসিডেন্টের বাসভবন হারানোর ফলে আরএসএফ রাজধানীর নিয়ন্ত্রণ হারানোর পথে। তবে এখনও কিছু এলাকায় তাদের প্রতিরোধ অব্যাহত রয়েছে এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে।

গৃহযুদ্ধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। খাদ্য ও চিকিৎসার সংকটে দেশটির অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছে। সেনাবাহিনী প্রেসিডেন্টের বাসভবন পুনর্দখল করায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তবে পুরোপুরি যুদ্ধের অবসান হতে আরও সময় লাগতে পারে।

সুদানের সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আব্দেল্লাহ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে জানিয়েছেন, সেনারা শুধু প্রেসিডেন্টের বাসভবনই নয়, বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণও পুনরুদ্ধার করেছে। একই সঙ্গে আরএসএফের সদস্যদের পরাস্ত করে তাদের অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্টের বাসভবন পুনর্দখলের পর সেনারা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এমনকি এক সেনাকে মাটিতে সেজদা দিতেও দেখা গেছে, যা তাদের বিজয়ের প্রতীক হিসেবে ধরা হচ্ছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগার উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...