| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত লুকে দেখা মিলল হাসিনাপুত্র জয়ের

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৭ ১০:৪৩:৩৬
বিধ্বস্ত লুকে দেখা মিলল হাসিনাপুত্র জয়ের

নিজস্ব প্রতিবেদক: অবশেষে দীর্ঘ সময় পর প্রকাশ্যে এলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে তার চেহারা দেখে অনেকেই অবাক হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে চলে যান, তার পর থেকেই জয় রাগ ও দুঃখে একের পর এক ভিডিও বার্তা দিয়ে চলেছিলেন। তবে গত বছরের ১১ আগস্টের পর তিনি আর কোথাও প্রকাশ্যে আসেননি। এবার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি ছবি, কিন্তু তার অবস্থা দেখে বিভিন্ন মানুষ নানা মন্তব্য করছেন।

প্রবাসী সাংবাদিক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর কনক সরোয়ার রোববার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে সজীব ওয়াজেদ জয়ের একটি ছবি পোস্ট করেন। ছবিটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ায় ডালা শপিং সেন্টারের ভিতর থেকে তোলা, যেখানে জয় বিধ্বস্ত লুকে বসে আছেন। ছবির ক্যাপশনে কনক সরোয়ার লিখেছেন, "বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ, লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ, আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা, পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।"

কনক আরও লিখেছেন, "মাত্র ২২১ দিন আগে যিনি এক অদ্ভুতপূর্ণ জীবন যাপন করছিলেন, গত সাত মাসে যেন তার বয়স এক ধাক্কায় সাত বছর বেড়ে গেছে।" ছবিটি ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ায় ডালা শপিং সেন্টারের বিকেলের ছবি, এমনটাই জানান কনক।

ছবিটি শেয়ার করার পর, প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব লিখেছেন, "জাতির ভাইগনা, সজীব ওয়াজেদ জয়, যিনি সজীব ওয়াজেদ জয় নামে পরিচিত, বহুদিন পর আবারো তার দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। এবার তাকে দেখা গেছে আমেরিকার ভার্জিনিয়ার একটি শপিং মলে।"

ছবির দিকে তাকালে, তার সাদা দাড়ি ও ক্লিন শেভের পরিবর্তিত রূপ অনেকেই লক্ষ্য করেছেন। সাকিব আরও উল্লেখ করেন, "ছবিটি পোস্ট হওয়ার পর এটি ফেসবুকে ট্রেন্ডিংয়ে চলে এসেছে, এবং অনেকেই বিভিন্ন গ্রুপে এটি শেয়ার করছেন।"

এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, "দেশের জনগণের অন্যতম সম্পদ, লুণ্ঠনকারী হাসিনার পুত্র এখন দারুণ নিঃসঙ্গ, অবৈধ ক্ষমতার বাহাদুরি হারিয়ে, মাসিক কোটি টাকা বেতনের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পদও চলে গেছে।"

আরেকজন লিখেছেন, "মাত্র আট মাসের ব্যবধানে লোকটাকে চিনতে পারছি না, আহ, কত দাম্ভিকতা ও ইজ্জত ছিল, সব নিমিষেই শেষ হয়ে গেছে।" অন্যরা মন্তব্য করেন, "ছবি জীবনের কথা বলে, অনেক কিছুই পরিবর্তিত হয়ে গেছে।"

এদিকে, সামাজিক মাধ্যমে এই ছবির সঙ্গে নানা ধরনের মন্তব্য ও আলোচনা চলছে, যা জয় এবং তার বর্তমান পরিস্থিতি নিয়ে জনমনে নানা প্রশ্ন সৃষ্টি করেছে।

রিজোয়ান/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...