চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-ভারত ম্যাচে বিতর্ক
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু থেকেই নানা নাটকীয়তায় ভরা। পাকিস্তানে খেলতে রাজি হয়নি ভারত, ফলে এই প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে। এমনকি ভারতের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম থাকবে না বলেও গুঞ্জন ছড়িয়েছিল, যদিও আইসিসির হস্তক্ষেপে তা বাস্তবে ঘটেনি। তবে বাংলাদেশ-ভারত ম্যাচকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। কিন্তু ম্যাচের সরাসরি সম্প্রচার ফিডে আয়োজক দেশ পাকিস্তানের নাম দেখা যায়নি। সাধারণত, টুর্নামেন্টের লোগোর সঙ্গে আয়োজকের নাম স্ক্রিনের এক কোণায় প্রদর্শিত হয়, যেমনটা খেলোয়াড়দের জার্সিতেও থাকে। কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচে আইসিসি ও চ্যাম্পিয়ন্স ট্রফির সম্মিলিত লোগোর নিচে পাকিস্তানের নাম থাকলেও, সম্প্রচার ফিডে তা অনুপস্থিত ছিল। এ ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাখ্যা চেয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে।
ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, পুরো ম্যাচজুড়ে সম্প্রচার ফিডে পাকিস্তানের নাম দেখা যায়নি, যেখানে টুর্নামেন্টের প্রথম ম্যাচ— পাকিস্তান বনাম নিউজিল্যান্ড এবং তৃতীয় ম্যাচ— দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের সময় আয়োজকের নাম ঠিকই প্রদর্শিত হয়েছিল। শুধুমাত্র বাংলাদেশ-ভারত ম্যাচেই এই অনিয়ম ঘটে, যা পিসিবিকে আরও ক্ষুব্ধ করে তোলে।
এই ঘটনার ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন যেন আর না ঘটে, সে নিশ্চয়তাও চেয়েছে পিসিবি। অন্যদিকে, আইসিসি এটিকে একটি প্রযুক্তিগত ভুল হিসেবে ব্যাখ্যা করেছে। ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, সম্প্রচার ফিডের জন্য গ্রাফিক্স আগেই প্রস্তুত করা হয়েছিল, যেখানে আয়োজক পাকিস্তানের নাম ছিল। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি পিসিবি, এবং তারা বাংলাদেশ-ভারত ম্যাচের এই বিতর্কিত ঘটনায় স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
