| ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

ঢাকার বর্তমান পরিস্থিতি আজ অত্যন্ত উদ্বেগজনক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১১:৫২:৪৭
ঢাকার বর্তমান পরিস্থিতি আজ অত্যন্ত উদ্বেগজনক

বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন বায়ুদূষণের মাত্রা বাড়ছে নানা কারণে। রোববার (১৬ ফেব্রুয়ারি) পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি শহর। সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য প্রকাশিত হয়।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে, যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা পরিষ্কার বা দূষিত, সে সম্পর্কে জনগণকে তথ্য দেয় এবং তাদের সতর্ক করে।

বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে থাকা দিল্লির একিউআই স্কোর ৪০০, যা নাগরিকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় অবস্থানে ২৬৭ স্কোর নিয়ে রয়েছে পাকিস্তানের লাহোর। এদিকে, ঢাকা ১৮১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে, অর্থাৎ এখানে বাতাসের মান নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর।

একিউআই স্কোরের ভিত্তিতে ০ থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ‘ভালো’ হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। ২০১ থেকে ৩০০ স্কোরের মধ্যে একিউআই ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয় এবং এই অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকতে পরামর্শ দেওয়া হয়।

এছাড়া ৩০১ থেকে ৪০০ স্কোরের একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। একিউআই মূলত দূষণের পাঁচটি প্রধান উপাদান—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)—এর ভিত্তিতে নির্ধারিত হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...