| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৬তম খেলোয়াড় হিসেবে লিটন দাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৩ ২১:১৪:২৪
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৬তম খেলোয়াড় হিসেবে লিটন দাস

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে লিটন দাসের বাদ পড়া ছিল একটি বড় ঘটনা, তবে দলের বাইরে চলে যাওয়ার পরও তিক্ততা তৈরি করেননি তিনি। বরং, লিটন নিজেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বড় সমর্থক হিসেবে মনে করছেন। এই উইকেট কিপার ব্যাটার জানিয়েছেন, যখন তার সতীর্থরা সংযুক্ত আরব আমিরাত বা পাকিস্তানে লড়াই করবেন, তিনি নিজেকে স্কোয়াডের ১৬ তম সদস্য হিসেবে ভাববেন এবং দলকে সর্বাত্মক সমর্থন দেবেন।

গত মাসে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করা হয়, লিটন তখন ব্যস্ত ছিলেন বিপিএল নিয়ে। আগে থেকেই গুঞ্জন ছিল যে, আইসিসির মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তার জায়গা হবে না, এবং শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়। জাতীয় দলের নিয়মিত এই তারকাকে রাখা হয়নি ১৫ জনের স্কোয়াডে।

স্কোয়াড ঘোষণার পর, বিপিএলে নান্দনিক হাঁকানো লিটন মাত্র ৫৫ বলে ১২৫ রানের ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এসে বলেন, "পারফরম্যান্সের কারণেই আমি দলে জায়গা হারিয়েছি," এবং এই ইতিবাচক মনোভাব তাকে ভক্তদের মাঝে প্রশংসিত করেছে।

এখন, শান্ত-মিরাজরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবেন, লিটন তাদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, "এই দুর্দান্ত দলকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর জন্য শুভকামনা। আমি বিশ্বাস করি দলটি এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে তাদের সেরাটা দেবে এবং পুরো বিশ্বকে দেখিয়ে দেবে কিভাবে টাইগাররা খেলে।"

দলে না থাকার বিষয়টি উল্লেখ করে লিটন নিজেকে টাইগারদের সবচেয়ে বড় সমর্থক হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, "আমি স্কোয়াডে থাকতে পারিনি, তবে এটা আমাকে দলের সবচেয়ে বড় সমর্থক করেছে। প্রতিটি রান, উইকেট ও ক্যাচের জন্য আমি উল্লাসিত হব। ১৬ তম খেলোয়াড় হিসেবে ভিন্ন ভূমিকায় থাকবো।"

চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন ম্যাচে বাংলাদেশ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে, ২৪ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। এবার দেখার বিষয় হবে, বাংলাদেশের টুর্নামেন্টে কতটা দৌড় হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...