| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৯:২৯:৫৭
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়ায় শুরু হয়ে গেছে চ্যাম্পিয়নস ট্রফির উন্মাদনা। বিশ্ব ক্রিকেটের অন্যতম সম্মানজনক এই টুর্নামেন্ট ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে, যার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশের মিশন শুরু হবে ২০ ফেব্রুয়ারি, শক্তিশালী ভারতকে মোকাবেলা করে। তবে এর আগে নিজেদের প্রস্তুতিতে ত্বরান্বিত করতে টাইগাররা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, যেখানে প্রতিপক্ষ হবে পাকিস্তান শাহীনস।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিতব্য প্রস্তুতি ম্যাচের জন্য পাকিস্তান শাহীনস দলের স্কোয়াড ঘোষণা করেছে। এই দলে নেতৃত্ব দেবেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস, যিনি সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন রাজশাহী দলের হয়ে।

এমতাবস্থায়, পাকিস্তান শাহীনসের ঘোষিত স্কোয়াডে মূল চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে কোনো খেলোয়াড় নেই। কারণ পাকিস্তানের মূল দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে। তাই চ্যাম্পিয়নস ট্রফির আগে অতিরিক্ত প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পাকিস্তান শাহীনস তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে, যার মধ্যে অন্য দুই ম্যাচের নেতৃত্বে থাকবেন শাদাব খান এবং মোহাম্মদ হুরাইরা।

পাকিস্তান শাহীনস স্কোয়াড:

মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...