| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইনজুরির কারণে কপাল পুড়েছে যেসব তারকা ক্রিকেটারের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৩:৪৬:১০
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইনজুরির কারণে কপাল পুড়েছে যেসব তারকা ক্রিকেটারের

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কিছু বড় নামের তারকা খেলোয়াড়দের দেখতে পাওয়া যাবে না। ইনজুরির কারণে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে হচ্ছে জাসপ্রীত বুমরাকে ছাড়াই। এই পেসারের ইনজুরির কারণে ভারতীয় দলের জন্য বড় এক দুঃসংবাদ, তবে তার ইনজুরিতে কিছুটা সুযোগ পেয়েছেন অন্য এক পেসার, হার্সিত রানা। এর পাশাপাশি, কিছু খেলোয়াড়ের অবসর নিয়ে গুঞ্জনও চলছে।

অস্ট্রেলিয়ার দলেও এসেছে বেশ কিছু বড় পরিবর্তন। "কারো পৌষমাস, কারো সর্বনাশ" প্রবাদটি একেবারেই মিলে যাচ্ছে এই তারকাদের পরিস্থিতির সাথে। জাসপ্রীত বুমরা এবং হার্সিত রানার ইনজুরি ভারতের জন্য বড় ধাক্কা হলেও, হার্সিত রানা টিম ইন্ডিয়ার অংশ হয়ে দুবাই যাচ্ছে।

ভারতীয় পেসার বুমরা তার পিঠের চোটের কারণে টেস্ট সিরিজের শেষদিনে সিডনি টেস্টে খেলতে পারেননি, যা তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা শেষ করে দিয়েছে। বিসিসিআই দীর্ঘ সময় পর্যন্ত তাকে রাখার চেষ্টা করেছে, তবে স্ক্যান রিপোর্টের ভিত্তিতে জানানো হয় যে, বুমরাকে সেরে উঠতে আরো পাঁচ সপ্তাহ সময় লাগবে। তাই, তাকে বাদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারতের ইনফর্ম ওপেনার জয়সওয়ালেরও কপাল ভালো যায়নি। প্রাথমিক দলে থাকা সত্ত্বেও কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। স্পিন বিভাগের গুরুত্ব বিবেচনা করে তার জায়গায় নেয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে।

অস্ট্রেলিয়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় ধাক্কা খেয়েছে। প্রাথমিক দলে থাকা পাঁচজন খেলোয়াড় ইনজুরির কারণে টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না। প্যাট কামিন্স, হ্যাজলউড, মিচেল মার্শদের পর অস্ট্রেলিয়ার অদ্ভুতভাবে অবসরের ঘোষণা দিয়েছেন স্টয়নিসও। আরও এক ধাক্কা হলো, মিচেল স্টার্কের নামও চূড়ান্ত স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার এনরিক নরকিয়া, জেরাল কোয়েড, ইংল্যান্ডের জ্যাক বাথেল এবং পাকিস্তানের সাইমায়ুবির ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছেন। আফগানিস্তানও তাদের গুরুত্বপূর্ণ পেসার মোহাম্মদ গাজানফারকে ছাড়াই এই টুর্নামেন্টে অংশ নেবে। শুধু এই টুর্নামেন্ট নয়, গাজানফারকে মিস করতে হবে আইপিএলেও।

এই ইনজুরির প্রভাব শুধু খেলোয়াড়দের উপর নয়, বরং তাদের দেশের ক্রিকেট দলও চ্যালেঞ্জের মুখে পড়বে। তাদের অনুপস্থিতি চ্যাম্পিয়ন্স ট্রফির পরিপ্রেক্ষিতে বড় এক ধাক্কা হতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...