ধানমন্ডি ৩২ এর আন্ডারগ্রাউন্ডে হাড়গোড়! বাড়ছে রহস্য
৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ এ অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাসভবন গুঁড়িয়ে দেওয়ার পর, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর তথ্য—ভবনটির নিচে একটি গোপন আয়নাঘর রয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করতে ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির বিশেষ টিম। এরপর শুরু হয় নতুন রহস্যের উন্মোচন, ধানমন্ডি ৩২ এর নিচে কি আসলেই কিছু আছে? সেখানকার বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন।
শেখ হাসিনার পতন এবং দেশ ত্যাগের ছয় মাস পূর্ণ হওয়ার দিন, ৫ ফেব্রুয়ারি, ভারতের ভাষণের সময় ছাত্ররা বুলডোজার মিছিল শুরু করে। ধানমন্ডি ৩২ এর বাড়ির দিকে এগিয়ে যাওয়া ছাত্রজনতা টানা দুই দিন ভাঙচুর চালিয়ে, ধানমন্ডি ৩২ এর বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এরপর বিভিন্ন জায়গা থেকে খবর আসে যে, ভবনটির নিচে গোপন আয়নাঘর রয়েছে। ছাত্ররা দাবি করে যে, সেখানে পানি জমে ছিল এবং সেই পানি সরানোর পরই আয়নাঘর সম্পর্কে আরও তথ্য মিলবে।
এরপর ৯ ফেব্রুয়ারি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পানি নিষ্কাশনের কাজ শুরু করে।
১০ ফেব্রুয়ারি, সিআইডির অপরাধ তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা সতর্কতার সাথে আলামত সংগ্রহ করতে শুরু করে। সিআইডির তদন্তের আগে, ধানমন্ডি ৩২ এর আন্ডারগ্রাউন্ডে হারগোড় পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সিআইডির তদন্তের পর জানা যায়, হারগোড়সহ বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়নাঘর বা বন্দিশালার খবর ছড়িয়ে পড়ে এবং দাবি করা হয় যে, সেখানে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত কোনো ব্যক্তির মৃতদেহ রয়েছে কিংবা এটি কোন পশুর অবশিষ্টাংশ।
তবে, সিআইডির তদন্তের পরে এ বিষয়ে সঠিক তথ্য প্রকাশিত হবে এবং রহস্যের সমাধান হবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- সালমান শাহ মামলা: ডিপজল-ডলি জহুরকে নিয়ে নীলার দাবি
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
