| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো টিকটক

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৮ ১৯:০৪:০১
অবশেষে আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো টিকটক

যুক্তরাষ্ট্রে অবশেষে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হলো জনপ্রিয় অ্যাপ টিকটক। দেশটির আইনপ্রণেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন, এবং এর বিরুদ্ধে টিকটকের পরিচালনাকারীরা সুপ্রিম কোর্টে আবেদন করলেও, আদালত সর্বসম্মতভাবে অ্যাপটির নিষেধাজ্ঞার পক্ষে রায় দিয়েছে।

মার্কিন কংগ্রেস গত বছরের এপ্রিলে একটি নতুন আইন পাস করে, যেখানে টিকটককে নির্দেশ দেওয়া হয়, তারা চীনের পেরেন্ট কোম্পানি ByteDance-এর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করুক। যুক্তরাষ্ট্র সরকার এই সম্পর্ককে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। তারা জানায়, ২০২৫ সালের ১৯ জানুয়ারির পর থেকে টিকটক নিষিদ্ধ হবে, তবে যদি অ্যাপটি চীনের সঙ্গে সম্পর্ক চিরতরে শেষ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্রে এটি চালু রাখতে পারে।

সুপ্রীম কোর্টের রায়ে বলা হয়েছে, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য একটি সম্ভাব্য হুমকি, তাই এটি নিষিদ্ধ করা হলে বাকস্বাধীনতা লঙ্ঘন হবে না। বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৭০ মিলিয়নেরও বেশি টিকটক ব্যবহারকারী রয়েছেন, যা এ সিদ্ধান্তের প্রভাবকে আরও বড় করে তোলে।

তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যারা ইতোমধ্যেই টিকটক অ্যাপটি তাদের মোবাইল বা অন্য ডিভাইসে ডাউনলোড করেছেন, তারা এখনো অ্যাপটি ব্যবহার করতে পারবেন। কিন্তু নিষেধাজ্ঞার পর কেউ নতুন করে টিকটক ডাউনলোড করতে পারবেন না, এবং অ্যাপটির কোনো আপডেটও পাবেন না। এই কারণে ধীরে ধীরে অ্যাপটি কার্যকরী হয়ে উঠতে পারবে না।

এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন জানিয়েছে যে, তারা এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে না। বরং এই সিদ্ধান্তের বাস্তবায়ন ট্রাম্প প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে, যার ফলে ভবিষ্যতে এই বিষয়ে আর কোনো পরিবর্তন আসতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...